সোনালী ব্যাংককে কার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন দেবে এমটিবি
সম্প্রতি রাজধানীতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক পিএলসির ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণে কার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি ব্যাংক দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের ফলে গ্রাহকদের কার্ডভিত্তিক লেনদেন আরো সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এমটিবি।
AKIJ Advertisement
সম্প্রতি রাজধানীতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে এমটিবির পক্ষে ছিলেন এমডি ও প্রধান নির্বাহী (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায় সোনালী ব্যাংককে কার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন সেবা সরবরাহ করবে এমটিবি। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের লেনদেনের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্য নির্ধারণ করেছে ব্যাংক দুটি। একই সঙ্গে এ উদ্যোগ দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার অগ্রগতি ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


