রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১৩তম এজিএম অনুষ্ঠিত
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম। রূপালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ব্যাংক সিকিউরিটিজের পরিচালক তাহমিনা আখতার এবং মো. হারুনুর রশীদ অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিকপ্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন রূপালী ব্যাংক সিকিউরিটিজের পরিচালক অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ও মো. ওয়াহিদুজ্জামান খন্দকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যাংকের মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজম। এছাড়া রূপালী ব্যাংকের শেয়ারহোল্ডার প্রতিনিধি হিসেবে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন রূপালী ব্যাংক সিকিউরিটিজের কোম্পানি সচিব আরিফুল ইসলাম।


