বিকাশে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার
এবার বাংলা কিউআরের প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের পরিধি আরো বিস্তৃত করতে বিকাশ পেমেন্টে থাকছে ১০ হাজার টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী বিকাশ এরই মধ্যে তার মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন করছে, যা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে সমৃদ্ধ করে গ্রাহকের ক্যাশবিহীন কেনাকাটাকে আরো সহজ করেছে।
লাইফস্টাইল, ফুড ও বেভারেজ, সুপারস্টোর, ঘরের সাজসজ্জা, অনলাইন শপিং, টিকেট ও ট্রাভেল, এন্টারটেইনমেন্ট, রাইডশেয়ারিং, হেলথ কেয়ার, এডুকেশন, গ্যাজেটসসহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে বিভিন্ন অংকের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।
লাইফস্টাইল: অ্যাপেক্স, বে, রিচম্যান, টপ টেন, ইয়েলোসহ দেশজুড়ে বিভিন্ন পোশাক, জুতা, সাজ-সজ্জাসহ বিভিন্ন ব্র্যান্ডে নির্দিষ্ট অংকের কেনাকাটা করে গ্রাহকরা পেতে পারেন ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
অনলাইন শপিং: এদিকে বিভিন্ন অনলাইন শপ ও ই-কমার্স সাইটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলছে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। পিকাবু, অথবা, কার্টআপসহ বেশকিছু মার্চেন্টে পাওয়া যাচ্ছে এ ডিসকাউন্ট।
সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি: স্বপ্ন, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট অনলাইনসহ সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি শপে বিকাশ পেমেন্টে কেনাকাটায় থাকছে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক।
টিকেট ও ট্রাভেল: অনলাইন ট্রাভেল এজেন্সি, ট্রেন-বাস-প্লেন টিকেট ও হোটেল বুকিংয়ে বিকাশ পেমেন্টে থাকছে ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরো বেশকিছু ক্যাম্পেইন চলমান আছে, যেখানে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পেতে পারেন আরো বেশকিছু ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।


