শিরোনাম

South east bank ad

অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা

অগ্রণী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ; সদস্য ড. মুহাম্মদ জহিরুল ইসলাম ও মুফতি ড. ইমাম হোসাইন এবং সচিব মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম এবং মহাব্যবস্থাপক (ইসলামী ব্যাংকিং) মোহাম্মদ ফজলুল করিমের সঙ্গে নবগঠিত শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যরা পরিচিত হন।

সভায় ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন শরিয়াহ-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিটের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: