শিরোনাম

South east bank ad

ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না যারা

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না যারা

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এসংক্রান্ত নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা আর পর্ষদে থাকতে পারবেন না।
এ ছাড়া পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ৬ বছর করা হচ্ছে।

ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
 

আরো পড়ুন
প্রতিদিন লবঙ্গ খেলে মিলবে যেসব উপকার

প্রতিদিন লবঙ্গ খেলে মিলবে যেসব উপকার
 

রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীরা অযোগ্য হবেন। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করতে এমন প্রস্তাব করা হয়েছে।

আরো পড়ুন
টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার
 

ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী ও এমপিদের থাকার বিষয়ে বিদ্যমান আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে মন্ত্রীদের ক্ষেত্রে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের বিধিনিষেধ রয়েছে। এই অনুচ্ছেদের (৩) উপ–অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রিসভার কোনো সদস্য লাভজনক পদে থাকতে পারবেন না এবং মুনাফা বা লাভের উদ্দেশ্যে পরিচালিত কোনো কম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনায় অংশ নিতে পারবেন না।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো বলে মনে করি। ’

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: