শিরোনাম

South east bank ad

সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির দুই বছর মেয়াদি চুক্তি

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির দুই বছর মেয়াদি চুক্তি

দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে একটি অংশীদারত্বমূলক কার্যক্রম শুরু করেছে সিটি ব্যাংক পিএলসি ও ওয়াটার ডট ওআরজি।

দুই বছর মেয়াদি এ অংশীদারত্বের আওতায়, ব্যাংকটি পানি সরবরাহ ও স্যানিটেশন (ডব্লিউএসএস) খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের (এমএফআই) জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে। পাশাপাশি ডব্লিউএসএস খাতের উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ার লক্ষ্যে উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে সমাবেশ আয়োজন করা হবে।

সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশীদারত্বমূলক এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘শেপিং দ্য ফিউচার অব সেফ ওয়াটার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ উদ্যোগের সঙ্গে টেকসই অর্থায়ন নীতির সামঞ্জস্যতা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান; উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্মল, মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদি; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং মো. মহিবুর রহমান; ওয়াটার ডট ওআরজির দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক ও কান্ট্রি ডিরেক্টর সাজিদ অমিতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক ও উন্নয়ন সংস্থার আমন্ত্রিত প্রতিনিধিরা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: