শিরোনাম

South east bank ad

সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে চুক্তি : এবি ব্যাংক

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে চুক্তি : এবি ব্যাংক

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন স্কিম থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এবি ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেডএম বাবর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এবি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসা কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতির চাকা গতিশীল করাই লক্ষ্য। তহবিলের আওতায় সচল থাকলেও প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারছে না—এমন সিএমএসএমই প্রতিষ্ঠান ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এবি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো. আরিজুল ইসলাম মল্লিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: