গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকে প্রশিক্ষণ
এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এমতিয়াজ উদ্দিন।
গ্রাহক কেন্দ্রিকতা ও সেবার মান আরো উন্নত করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির ট্রেনিং একাডেমির উদ্যোগে সম্প্রতি ‘কাস্টমার সার্ভিস এক্সিলেন্স: উইনিং হার্টস, বিল্ডিং ট্রাস্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কমিউনিটি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
AKIJ Advertisement
এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এমতিয়াজ উদ্দিন। এ সময় চিফ অপারেটিং অফিসার শামসুল হক সুফিয়ানি; চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এসজিএ আলিফ-উল-হক আকাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে এমডি মোহাম্মদ এমতিয়াজ উদ্দিন বলেন, ‘মানসম্মত ব্যাংকিং সেবা গ্রাহকের আস্থা অর্জন, সম্পর্ক জোরদার ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতের অন্যতম ভিত্তি।’ এ ক্ষেত্রে তিনি ‘৩এইচ মডেল-হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডস’ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। ‘হেড’ জ্ঞান ও সঠিক বিচার-বিবেচনা, ‘হার্ট’ যত্ন ও সহমর্মিতা এবং ‘হ্যান্ডস’ কার্যকর বাস্তবায়ন ও মানসম্মত সেবা প্রদানের প্রতীক বলেও মন্তব্য করেন ব্যাংকটির শীর্ষ নির্বাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রশিক্ষণে গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা, গ্রাহক অভিজ্ঞতা, সন্তুষ্টি, কাস্টমার টাচপয়েন্ট, সম্পর্ক উন্নয়ন, পেশাদার আচরণ ও শিষ্টাচার, সেবার উৎকর্ষ, অভিযোগ ব্যবস্থাপনা এবং সেবা পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি গ্রাহককে অভ্যর্থনা, অতিরিক্ত গ্রাহকের চাপ ও অপেক্ষার সময় ব্যবস্থাপনা, একাধিক অনুরোধ মোকাবেলা, অসন্তুষ্ট গ্রাহক সামলানো, ভুল বোঝাবুঝি নিরসন, টেলিফোনে পেশাদার আচরণ এবং গ্রাহকসেবা কার্যকরভাবে শেষ করার বিষয়ে ব্যবহারিক অনুশীলন ও রোল প্লে অনুষ্ঠিত হয়।


