শিরোনাম

South east bank ad

টানা ৬ মাস কোকোর দর ঊর্ধ্বমুখী

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

টানা ৬ মাস কোকোর দর ঊর্ধ্বমুখী

আগস্টে প্রতি টন কোকোর দাম ২৫ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৭৭১ ডলারে।

আন্তর্জাতিক বাজারে টানা ষষ্ঠ মাসের মতো বেড়েছে কোকোর দাম। আগস্টে প্রতি টন কোকোর দাম ২৫ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৭৭১ ডলারে। পশ্চিম আফ্রিকায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর আনাদোলু এজেন্সি।

চলতি বছরের শুরুতে কোকোর দাম কমলেও মার্চে আবার বাড়তে শুরু করে। জুনে দাম ২৯ দশমিক ৪ ও জুলাইয়ে ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়।

ইতালির ব্যাংকিং প্রতিষ্ঠান ইনতেসা সানপাওলোর অর্থনীতিবিদ দানিয়েলা করসিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানির খরচ বেড়েছে। একই সঙ্গে রেকর্ড তাপমাত্রা ও এল নিনোর প্রভাবে কোকো উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী মাসগুলোয় পশ্চিম আফ্রিকায় সরবরাহের সমস্যা আরো বাড়তে পারে। বিশেষ করে আইভরি কোস্ট ও ঘানায় উৎপাদন নিয়ে উদ্বেগ রয়েছে।’

রাবোব্যাংকের বিশ্লেষক ওরান ভান ডর্টও বলেন, ‘‌২০২৬-২৭ মৌসুমের উৎপাদন নিয়ে উদ্বেগ কোকোর দাম বাড়াতে ভূমিকা রেখেছে।’ তবে এল নিনোর প্রভাব নিয়ে বাজারে কিছুটা অতিরিক্ত আশঙ্কাও তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: