শিরোনাম

South east bank ad

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক



 

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।


 


প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


 


বাংলাদেশ ব্যাংকের এই রিফাইন্যান্স স্কিমের আওতায় প্রাইম ব্যাংক পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবে। এই তহবিল বাংলাদেশ সরকারের রপ্তানি নীতি ২০২৪-২০২৭-এর অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়ন খাতের রপ্তানিমুখী শিল্পগুলোকে সহায়তা দেওয়ার জন্য গঠিত হয়েছে। এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য হলো রপ্তানিকারকদের পণ্য ও সেবার বৈচিত্র্য বাড়াতে উৎসাহিত করা, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রচলিত রপ্তানি খাতের বাইরে নতুন খাত ও পণ্যের বিকাশ ঘটিয়ে বাংলাদেশের রপ্তানি ভিত্তিকে আরও বহুমুখী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।


 

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: