শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে মেঘনা ব্যাংক

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে মেঘনা ব্যাংক

তহবিল থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে সম্প্রতি এ অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করা হয়।

সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে মেঘনা ব্যাংক পিএলসি। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
AKIJ Advertisement

তহবিল থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে সম্প্রতি এ অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং মেঘনা ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং মো. সোহেল মিয়া এবং হেড অব মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস মো. সাইদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়েছে। পাশাপাশি দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির গতি বাড়ানোও এ তহবিলের অন্যতম উদ্দেশ্য।

মেঘনা ব্যাংক জানায়, এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল রয়েছে, কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না—এমন সিএমএসএমই প্রতিষ্ঠান ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: