শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নির্বাচিত শাখাগুলোর ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গত শনিবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হেড অব স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এসকে সিরাজুল কবির, হেড অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস মো. মনসুর আহমেদ, হেড অব হিউম্যান রিসোর্স মোহাম্মদ কায়সার আলম মজুমদার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ এবং হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মো. ইকবালসহ নির্বাচিত শাখাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: