শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নয়টি জোন ও চারটি করপোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইসলামী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং নয়টি জোন ও চারটি করপোরেট শাখার প্রধানরা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: