পূবালী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে ক্রেডিট কার্ড চালু
পূবালী ব্যাংক পিএলসি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি হোটেলটির মধুমতি মিলনায়তনে কার্ড উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা গেছে, চুক্তি অনুযায়ী হোটেলটির সব কর্মী ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও পূবালী ব্যাংকের লোগো সংবলিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের ক্লদ লরেক্স। অন্যদিকে পূবালী ব্যাংকের পক্ষে ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাখার প্রধান মো. শাফায়েত হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্যোগটি গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সমাধান প্রদান, পেশাজীবী সম্প্রদায়কে শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং পরিষেবা সম্প্রসারণের প্রতি ব্যাংকের অঙ্গীকারকে প্রতিফলিত করে।


