শিরোনাম

South east bank ad

আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের উপশাখা ব্যবসা সম্মেলন

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের উপশাখা ব্যবসা সম্মেলন

ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের সব উপশাখার অংশগ্রহণে ‘উপশাখা ব্যবসা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শহরে একটি মিলনায়তনে গতকাল দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা। আইএফআইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশনস হেলাল আহমেদ। এছাড়া চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডল খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান মো. ইফতেখার আহমেদসহ সংশ্লিষ্ট অঞ্চলের সব উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্মেলনে আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৮টি উপশাখাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজনটি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: