সৈয়দপুরে উদ্যোক্তা প্রশিক্ষণ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নে ট্রাস্ট ব্যাংকের নতুন ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে সোমবার উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির দ্বিতীয় ব্যাচ উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় এ কর্মসূচির মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং উদ্যোগ উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে। অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যবসায় পরিকল্পনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং উদ্যোগ উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করা হবে। প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির অভিজ্ঞ প্রশিক্ষকরা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি দেশের তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যা একটি দক্ষ ও আর্থিকভাবে সক্ষম এসএমই খাত গড়ে তোলার জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সহায়ক।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিড শাখার পরিচালক নওশাদ মোস্তফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস ডিভিশন মাহবুব হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমেদ খান।


