শিরোনাম

South east bank ad

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

আকর্ষণীয় ও স্বাচ্ছন্দ্যময় এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এ অংশীদারত্বের আওতায় হোটেলটির কর্মকর্তারা একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সলিউশন প্যাকেজ পাবেন, যা তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করবে। ব্র্যাক ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ চুক্তির ফলে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা এখন থেকে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টিকারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ডিপিএস ও এফডিআর ছাড়াও আরো অনেক সুবিধা পাবেন।

সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ড ও’হ্যানলন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ অংশীদারত্বের প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডিএমডি মাহীয়ুল ইসলাম বলেন, ‘আমাদের এমপ্লয়ি ব্যাংকিং কেবল সাধারণ লেনদেনে সীমাবদ্ধ নয়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আস্থার সঙ্গে দৈনন্দিন ব্যাংকিং ও কার্যকরভাবে তাদের অর্থ ব্যবস্থাপনা করতে পারেন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তারা এখন থেকে ব্র্যাক ব্যাংকের এমন সব সুবিধা পাবেন, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সহজে ঋণ পাওয়া এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: