শিরোনাম

South east bank ad

স্কয়ার ফার্মার চেয়ারম্যানের শেয়ার ক্রয় সম্পন্ন

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্কয়ার ফার্মার চেয়ারম্যানের শেয়ার ক্রয় সম্পন্ন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদ্যমান বাজারদরে গত ২০ জানুয়ারি উল্লিখিত পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ডিএসইতে গতকাল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সমাপনী দর ছিল ২২৮ টাকা। সে হিসাবে ২০ লাখ শেয়ারের দাম দাঁড়ায় ৪৫ কোটি ৬০ লাখ টাকায়।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর ৪৩ দশমিক ৯৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৭ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ টাকা ৩২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬২ টাকা ৪১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২৭ টাকা ৪ পয়সা

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: