শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহামিনা আখতার ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈন উদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, আবু নাসের মোহাম্মদ মাসুদ ও সালামুন নেছাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পৃথকভাবে রূপালী ব্যাংক জিয়া পরিষদ, কর্মচারী সংঘ সিবিএ ও গাড়িচালক কল্যাণ সমিতির পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


