শিরোনাম

South east bank ad

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সোনালী ব্যাংকের শ্রদ্ধা

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সোনালী ব্যাংকের শ্রদ্ধা

গতকাল সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ অন্যান্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া জিয়া পরিষদ, সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া দেশব্যাপী সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: