এনসিসি ব্যাংক ও ইউনিসফটের মধ্যে চুক্তি
এনসিসি ব্যাংক পিএলসির সব শাখায় ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এটি ডিজাইন ও বাস্তবায়ন করেছে প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিসফট লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম খোরশেদ আলম এবং ইউনিসফট সিস্টেমসের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু মোস্তফা চৌধুরী সুজন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান; এসইভিপি ও আইসিসি প্রধান মোহাম্মদ মোরশেদুল কাদের খলিলি; এসভিপি ও হেড অব আইসিটি মো. সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও সিএডি প্রধান মুহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ রিটেইল ব্যাংকিং ও সিআরএম রিটেইল বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউনিসফট সিস্টেমসের পক্ষে ছিলেন জাভা সফটওয়্যার বিভাগের প্রজেক্ট ম্যানেজার তাজকিয়া তাসনিম ও বিজনেস টিমের সদস্য মোহাম্মদ নাসিম।


