শিরোনাম

South east bank ad

পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ নভেম্বর ) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের জারি করা সার্কুলার নম্বর-০৪-এ এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে দেশের সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিকভাবে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬-এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হলো।

রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যাংকের আর্থিক পরিস্থিতি মোকাবিলা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক অধ্যাদেশে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: