শিরোনাম

South east bank ad

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর ছাড়

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর ছাড়

আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানি সহজ এবং স্থানীয় বাজারে সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় গতকাল প্রকাশিত হয়।


প্রজ্ঞাপনে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ রেখে বাকিটুকু ছাড় দেয়া হয়েছে। একই সঙ্গে কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ রেখে এবং মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক ২০ শতাংশ রেখে বাকি সব প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে আগাম করও রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত হয়। ওইদিন মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০-এর অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ করার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভা বৈঠকে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: