শিরোনাম

South east bank ad

সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ঋণ আদায়, পুনর্গঠন ও সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের (বিআরডি) একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকটির একীভূতকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্বিন্যাস, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পরিচালন কার্যক্রমের সমন্বয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয়, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকটি ইতিমধ্যে প্রায় ১০ হাজার মামলা দায়ের করেছে। আরো কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি ঋণ আদায়ে এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-সহ সমঝোতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ব্যাংকটির পূর্ববর্তী মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিট চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সভায় জানানো হয়।

গত ছয় মাসে ব্যাংকটির পুনর্গঠন ও কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং গত ১৬ জুলাই থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয় সমন্বয়ের কাজও চূড়ান্ত করা হয়েছে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: