শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে সাত হাজার মাস্ক বিতরণ করলেন এ্যাড. মোস্তাফিজুর রহমান

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুকসুদপুরে সাত হাজার মাস্ক বিতরণ করলেন এ্যাড. মোস্তাফিজুর রহমান

মেহের মামুন (গোপালগঞ্জ):

করোনা মোহামারির ২য় ধাপ সামলাতে গোপালগঞ্জের মুকসুদপুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মুকসুদপুর সদর বাজারে এসব মাস্ক বিতরণ করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলার সাত হাজার মানুষের মাঝে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদ রহমান, উপ-দপ্তর সম্পাদক রফিকুল বারি লিপন, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী আশিকুর রহমান তুশার, গোপালগঞ্জ জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী কামাল হোসেন ঢালী, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, সরকারী মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান মিল্টন, ফারহান ইসলাম প্রমুখ।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. মোস্তাফিজুর রহমান জানান, করোনাকালিন সময়ে জনসচেতনতাসহ মাস্ক বিতরণের কাজ অব্যাহত থাকবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: