শিরোনাম

South east bank ad

বিনিয়োগকে উৎসাহিত করতে প্রণোদনা কাঠামো সাজাচ্ছে সরকার

 প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বিনিয়োগকে উৎসাহিত করতে প্রণোদনা কাঠামো সাজাচ্ছে সরকার

বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার প্রণোদনা কাঠামো সাজাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনাসভা শেষে এ কথা জানান তিনি।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পতিত সরকার উত্তরাঞ্চলে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন করে কর্মসংস্থান তৈরির কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কিন্তু সম্ভাবনাটা অনেক ছিল। বর্তমান সরকার যেহেতু অঞ্চলভিত্তিক সমতা আনার ক্ষেত্রে বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ, সেজন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কাঠামো সাজাচ্ছে, বিনিয়োগকে উৎসাহিত করছে।
 

তিনি বলেন, যে ধরনের কর সুবিধাদি পাওয়া দরকার বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহায়তা দরকার, সব ক্ষেত্রেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেখতে চাই, উদ্যোক্তারা বিনিয়োগ করবেন এবং সেই বিনিয়োগের জন্য যে পরিবেশ করা দরকার, সেক্ষেত্রেও সরকার সহায়তা করবে। কর কাঠামোর ক্ষেত্রে সরকার সহায়তা দান করবে, আর্থিক অর্থাৎ মূলধন জোগাড়ের ক্ষেত্রে সহায়তা দান করবে।
 
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকার বদ্ধপরিকর যে, কর্মসংস্থান তৈরি হবে।
যেসব শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোকে আমরা চালু করতে চাই। সেটা আখের কারখানা হোক অথবা পাটকলই হোক।

তিনি আরো বলেন, আমরা উদ্যোক্তাদের আহ্বান করছি। আমরা চাই পঞ্চগড়ে কৃষিজাত এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পের একটা বড় রকমের উত্থান ঘটুক।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: