শিরোনাম

South east bank ad

আইসিসিবিতে পর্দা নামল পোশাক প্রদর্শনীর

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

আইসিসিবিতে পর্দা নামল পোশাক প্রদর্শনীর

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) পর্দা নামল চার দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো ২০২৬’ এবং ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’র। প্রদর্শনীর মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত (আরএমজি) সংশ্লিষ্টরা বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সুতা, ফেব্রিক, এক্সেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সরাসরি সংগ্রহের সুযোগ পেয়েছে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার থেকে আইসিসিবিতে এ প্রদর্শনীগুলো শুরু হয়। এবারের প্রদর্শনীতে ১৫০টিরও বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীর মাধ্যমে তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও ফেব্রিক প্রসেসরদের নিজ দেশেই বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি।
দেশীয় রপ্তানিকারকদের হাতের নাগালে আন্তর্জাতিক সরবরাহকারীদের পৌঁছে দেওয়াই আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল। প্রদর্শনীতে ওভেন ও নিটেড পোশাকের রকমারি সুতা, ব্লেন্ডেড সুতা এবং হরেক রকমের ফেব্রিক তুলে ধরা হয়। পাশাপাশি পোশাকের নানাবিধ এক্সেসরিজ এবং এমব্রয়ডারি ও হট স্টাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তিও প্রদর্শিত হয়।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: