শিরোনাম

South east bank ad

মায়েরস্কের মুনাফা বাড়ার পূর্বাভাস

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মায়েরস্কের মুনাফা বাড়ার পূর্বাভাস

নতুন মার্কিন শুল্কের আশঙ্কায় বিশ্ববাজারে পণ্যের চাহিদা ও বুকিং এরই মধ্যে বেড়ে গেছে।

ফলে চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি মায়েরস্ক। সোমবার এক বিবৃতিতে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, ২০২৬ সালে সুদ, কর ও অবচয়-পূর্ব আয় (ইবিআইটিডিএ) ৮০০-১০০০ কোটি ডলারের ঘরে পৌঁছতে পারে। এর আগে আয়ের পূর্বাভাস ছিল ৪৫০-৭০০ কোটি ডলার। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি মাসের শেষ দিকে কয়েকটি দেশের পণ্যের ওপর কমপক্ষে ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এছাড়া শিল্পজাত পণ্যের ওপরও আরো শুল্ক ঘোষণা করতে পারে দেশটি। উল্লেখ্য, এক লাখের বেশি কর্মী ও প্রায় ৭০০টিরও বেশি জাহাজের মাধ্যমে বিশ্বের ১১৬ দেশে পণ্য পরিবহন ও সাপ্লাই চেইনের সেবা দেয় মায়েরস্ক। খবর এফটি

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: