শিরোনাম

South east bank ad

ভেন্ডরদের তদারকির আহ্বান বিআইবিএমের

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ভেন্ডরদের তদারকির আহ্বান বিআইবিএমের

 দেশের ব্যাংকগুলোর গ্রাহকসেবামূলক মোবাইল অ্যাপের সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে পরীক্ষিত ইনসিডেন্ট রেসপন্স ব্যবস্থা গড়ে তোলা, উচ্চ ঝুঁকির লেনদেনে শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করা এবং তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (থার্ড-পার্টি ভেন্ডর) ধারাবাহিক তদারকির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ব্যাংকিং অ্যাপের নিরাপত্তা: বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা, বাণিজ্যিক ব্যাংক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের গবেষণা, উন্নয়ন ও পরামর্শক বিভাগের পরিচালক অধ্যাপক মো. শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।

বিআইবিএমের প্রভাষক ফাহাদ আহমেদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। গবেষণাদলের অন্য সদস্যরা হলেন মো. শিহাব উদ্দিন খান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা (সিআইএসও) মুহাম্মদ আবুল কালাম আজাদ।

গবেষণায় উঠে আসা প্রধান চিত্র ও উদ্বেগ

৩৪টি ব্যাংকের ওপর পরিচালিত প্রাথমিক জরিপ ও মূল প্রবন্ধের তথ্যানুযায়ী, গ্রাহকসেবামূলক অ্যাপের নিরাপত্তায় বেশ কিছু বড় ধরনের ঘাটতি রয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৮১ শতাংশ ব্যাংক নিরাপত্তাসংক্রান্ত ঘটনা নথিভুক্ত করার কথা জানালেও মাত্র ৪৪ শতাংশ ব্যাংক তাৎক্ষণিকভাবে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। এ ছাড়া মাত্র ৩১ শতাংশ ব্যাংকের লিখিত জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা রয়েছে, যা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফিশিং ও সামাজিক প্রকৌশলনির্ভর প্রতারণা। এর পরেই রয়েছে অ্যাকাউন্ট দখল এবং পাসওয়ার্ড বা তথ্য চুরির ঘটনা। তবে সচেতনতামূলক প্রচারণার প্রভাব পরিমাপের প্রবণতা ব্যাংকগুলোতে কম।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: