বিএসসির ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা
রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রথিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে বিএসসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১ টাকা ৪৫ পয়সায়।


