এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসি তার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
এর অংশ হিসেবে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি দেশজুড়ে এবি ব্যাংকের ১০৪টি শাখা ও ৬৪টি উপশাখায়ও দিবসটি উদযাপন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাইজার এ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজুল ইসলামসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ছাড়াও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


