রেমিট্যান্স সংগ্রহে ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ডিং’ পেল পূবালী ব্যাংক
রেমিট্যান্স সংগ্রহে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পূবালী ব্যাংককে ‘গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ডিং’ শীর্ষক সম্মাননা দিয়েছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি)।
রাজধানীর একটি হোটেলে গতকাল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এ সময় প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল। এ সময় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।


