শিরোনাম

South east bank ad

এনএসইউতে ডিজিটাল ট্রাস্ট ও সিকিউরিটি নিয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনএসইউতে ডিজিটাল ট্রাস্ট ও সিকিউরিটি নিয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেস্কো) যৌথ উদ্যোগে ডিজিটাল ট্রাস্ট ও সিকিউরিটি নিয়ে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

‘ডিজিটাল ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি ইন স্পেস অ্যান্ড একাডেমিক ইকোসিস্টেমস’ শীর্ষক এ সিম্পোজিয়ামটি সম্প্রতি এনএসইউর সিন্ডিকেট হলে আয়োজন করা হয়। এতে হাইব্রিড পদ্ধতিতে বিশ্বের ৫৭টি দেশ থেকে ৩৪০ জন নিবন্ধিত অংশগ্রহণকারী যুক্ত হন। এনএসইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিম্পোজিয়ামে প্রধান বক্তাদের মধ্যে ছিলেন আইসেস্কোর মহাপরিচালক ড. সেলিম এম আল-মালিক, এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী খালিদ হুসেন মাগসি, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ খান এবং স্পেস ফাউন্ডেশনের প্রধান পরিচালন কর্মকর্তা শেল্লি ব্রান্সউইকসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার সুরক্ষা, উচ্চশিক্ষা খাতে সাইবার হুমকি, মহাকাশভিত্তিক সাইবার নিরাপত্তার ঝুঁকি, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: