শিরোনাম

South east bank ad

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান ফজলুর রহমান

 প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান ফজলুর রহমান

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান, এফসিএ।

১৮ জুন অনুষ্ঠিত ব্যাংকটির ৮৩৯তম পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৯৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভ ঘাটতি রয়েছে ২৫১ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৯ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৭৪৯। এর মধ্যে ১৮ দশমিক ৯৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া দশমিক ৫৭ শতাংশ সরকার, ৩৪ দশমিক ৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৫৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৪২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯ টাকা ২২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৫ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি এবি ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২১ টাকা ২৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৪ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে এবি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২১ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১ টাকা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ১৯ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এবি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৮১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯ টাকায় (পুনর্মূল্যায়িত)।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এবি ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস ছিল ৮১ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৮৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৮ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: