শিরোনাম

South east bank ad

দেশসেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক এইচএসবিসি

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

দেশসেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক এইচএসবিসি

গ্রাহকদের ভোটে পণ্য, প্রযুক্তি ও গ্রাহকসেবা—তিনটি উপশ্রেণীতেও শীর্ষস্থান অর্জন করেছে ব্যাংকটি। এইচএসবিসির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

চলতি বছর ‘ইউরোমানি ক্যাশ ম্যানেজমেন্ট জরিপে’ টানা ১৭ বারের মতো দেশের ‘সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক’ নির্বাচিত হয়েছে বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ। গ্রাহকদের ভোটে পণ্য, প্রযুক্তি ও গ্রাহকসেবা—তিনটি উপশ্রেণীতেও শীর্ষস্থান অর্জন করেছে ব্যাংকটি। এইচএসবিসির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বিশ্বের বৃহত্তম ট্রেজারি জরিপ হিসেবে পরিচিত ইউরোমানির এ জরিপে সাড়ে সাত হাজারের বেশি গ্রাহক অংশ নেন। এতে এইচএসবিসি বিশ্বব্যাপী ও এশিয়াতেও সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। চলতি বছর বিশ্বের প্রতিটি অঞ্চলে ব্যাংকটির অবস্থানের উন্নতি হয়েছে। আর এশিয়াতে প্রথম স্থান অর্জন করেছে।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, ‘টানা ১৭ বারের মতো ক্যাশ ম্যানেজমেন্টে শীর্ষস্থান অর্জন ব্যাংকটির জন্য গর্বের মাইলফলক।’ তবে গ্রাহকদের অবিচল আস্থাই এ অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলেও মন্তব্য করেন ব্যাংকটির শীর্ষ নির্বাহী।

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সার্ভিসেসের প্রধান নেওয়াজ মুর্শারাফ বলেন, ‘বাংলাদেশের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়াটা সম্মানের। দ্রুত অর্থ সংগ্রহ, সহজ পেমেন্ট, নগদ প্রবাহের স্বচ্ছতা ও নিরাপদ নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রম সহজ করতে ব্যাংকটি কাজ করছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ স্বীকৃতি ক্যাশ ম্যানেজমেন্টে এইচএসবিসির প্রযুক্তিনির্ভর সেবা, বৈশ্বিক সংযোগ ও গ্রাহক আস্থার প্রতিফলন।

এসব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে অর্থ সংগ্রহ ও পরিশোধ ব্যবস্থাপনা, নগদ অর্থপ্রবাহ পর্যবেক্ষণ এবং বিভিন্ন বাজারে তারল্য ব্যবস্থাপনায় সহায়তা করছে বহুজাতিক এ ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: