শিরোনাম

South east bank ad

সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

এ অংশীদারত্বের আওতায়, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে সিএমএসএমই উদ্যোক্তাদের স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ দেয়া হবে।

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায়, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল থেকে সিএমএসএমই উদ্যোক্তাদের স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ দেয়া হবে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
 

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএম আওলাদ হোসেন ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিএমএসএমই খাতের অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। নতুন এ অংশীদারত্বের আওতায় সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদহারে এ তহবিল থেকে অর্থায়ন সুবিধা পাবে বলে জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: