শিরোনাম

South east bank ad

কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংকের সনদপ্রাপ্তি

 প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংকের সনদপ্রাপ্তি


ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্র্র্তৃক সনদপ্রাপ্ত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন Post COVID-19 Small Scale Employment Creation Project (SPCSSECP) এর আওতায় এই সনদ প্রদান করা হয়েছে। প্রকল্পটির আওতায় মার্কেন্টাইল ব্যাংক উল্ল্যেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। 


সনদ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, পরিচালক কাজী তামান্না হক, এবং টীম লিডার আলী সাবেদ এর নিকট হতে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ সনদপত্র গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: