শিরোনাম

South east bank ad

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

পরিচালনা পর্ষদের এক বৈঠক থেকে তাকে আগামী ৩১ মে পর্যন্ত ছুটিতে থাকার নির্দেশনা দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আরো জানা গেছে, ভারপ্রাপ্ত এমডি হিসেবে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হুসাইনকে দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক সূত্রের তথ্যমতে, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর বিষয়ে পর্ষদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এ কারণে হঠাৎ করেই পর্ষদের পক্ষ থেকে তাকে ছুটিতে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক খান বণিক বার্তাকে বলেন, ‘পারিবারিক প্রয়োজনে ২৮ এপ্রিল বিদেশ যাওয়ার জন্য ছুটির আবেদন করেছিলাম। সে ছুটি অনুমোদিত ছিল। কিন্তু হঠাৎ করে ছুটি এগিয়ে আগামীকাল থেকে ছুটিতে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’

২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। একই সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনায়ও বেশকিছু পরিবর্তন আনা হয়। গত বছরের ৩ আগস্ট ওমর ফারুক খান তিন বছরের জন্য এমডি হিসেবে নিয়োগ পান। কিন্তু এক বছর যাওয়ার আগেই তাকে ছুটিকে পাঠানো হলো।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: