শিরোনাম

South east bank ad

ডেইলি স্টার-এর ‘ও’ এবং ‘এ’ লেভেল অ্যাওয়ার্ডস-এর টাইটেল স্পন্সর হলো প্রাইম ব্যাংক

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ডেইলি স্টার-এর ‘ও’ এবং ‘এ’ লেভেল অ্যাওয়ার্ডস-এর টাইটেল স্পন্সর হলো প্রাইম ব্যাংক

  • দেশের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘’ এবং ‘’ লেভেলস অ্যাওয়ার্ডস-এর টাইটেল স্পন্সর হলো প্রাইম ব্যাংক পিএলসি। সম্পতি ঢাকায় দ্য ডেইলি স্টারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে  সম্পর্কিক এক সমঝোতা স্মারক (এমওইউস্বাক্ষর হয়েছে।
  • চুক্তিতে স্বাক্ষর করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমনাজিম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন আহমেদচিফ ফাইন্যান্সিয়াল অফিসার মিজানুর রহমান এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর  হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
  • আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা’-প্রাইম ব্যাংকের এই বিশ্বাসের প্রতিফলন এই অংশীদারিত্ব। দেশের অন্যতম সম্মানজনক একাডেমিক স্বীকৃতি প্রদানের এই প্ল্যাটফর্মকে সমর্থন করার মাধ্যমে প্রাইম ব্যাংক মেধা বিকাশে বিনিয়োগতরুণদের স্বপ্নকে লালন এবং তাদের বড় স্বপ্ন দেখতে  তা বাস্তবায়নে অনুপ্রাণিত করার ধারাবাহিকতা বজায় রাখছে। আসন্ন আয়োজনটি হবে এই উদ্যোগের ২৫তম আসরযা দেশের মেধাঅধ্যবসায় এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
  • অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমনাজিম চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি দেশের প্রকৃত শক্তি তার তরুণদের স্বপ্নশৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মধ্যেই থাকে। এই অ্যাওয়ার্ডস দীর্ঘদিন ধরে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে আসছে। এই সম্মানজনক আয়োজনের ২৫তম আসরের টাইটেল স্পন্সর হতে পেরে আমরা গর্বিত। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তরুণদের আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করতে চাইনতুন চিন্তা  উদ্ভাবনকে উৎসাহ দিতে চাই এবং একটি শক্তিশালী  সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে চাই।
  • তিন দশকেরও বেশি সময় ধরে প্রাইম ব্যাংক শিক্ষানতুন উদ্যোগ এবং তরুণদের উন্নয়নে কাজ করে আসছে। একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংকটি সবসময়ই তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়ে যাচ্ছে। এই অংশীদারিত্ব মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়াতাদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করা এবং আত্মবিশ্বাসজ্ঞান  সততার সঙ্গে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে উৎসাহিত করার একটি যৌথ উদ্যোগ।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: