শিরোনাম

South east bank ad

মাসব্যাপী প্রশিক্ষণ শেষে নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করল মার্কেন্টাইল ব্যাংক

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মাসব্যাপী প্রশিক্ষণ শেষে নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করল মার্কেন্টাইল ব্যাংক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি খুলনায় বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি) প্রকল্পের ট্রেঞ্চ-৩ এর আওতায় এক মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ঢাকায় বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছে। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী প্রশিক্ষিত উদ্যোক্তাদের হাতে স্মারক চেক তুলে দেন। 

এসইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক মোঃ এখলাছুর রহমানসহ বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কেন্টাইল ব্যাংকের এসএমই বিভাগের প্রধান ও এসভিপি মোহাম্মদ ফারুক আহম্মেদ, এফভিপি মোাঃ নজরুল ইসলাম ও এফএভিপি মোঃ রেজাউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: