শিরোনাম

South east bank ad

ব্যাংকের বাইরে নগদ অর্থ আছে ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের বাইরে নগদ অর্থ আছে ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা

দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ হলেও নগদ অর্থের ব্যবহার কমছে না। বরং ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকা। জুন ও জুলাইয়ে আরও বেড়ে সেটি ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বণিক বার্তা এক প্রতিবেদনে জানায়, ব্যাংকিং সেবা ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আধুনিক হওয়ার পরও নগদ অর্থের এমন বাড়তি প্রবাহকে দেশের আর্থিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। তাদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, নগদনির্ভর ব্যবসা, বড় অনানুষ্ঠানিক অর্থনীতি, সীমিত আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাংক খাতে আস্থার সংকট এর অন্যতম কারণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১ সালে দেশে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ৫৮ হাজার ৪১৭ কোটি টাকা। ২০২১ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ৫১৭ কোটি টাকায়। ২০২২ সালের জুনে ২ লাখ ৩৬ হাজার ৪৪৮ কোটি এবং ২০২৩ সালের জুনে ২ লাখ ৯১ হাজার ৯১৩ কোটি টাকায় পৌঁছায়।
 
২০২৪ ও ২০২৫ সালে নগদ অর্থের স্থিতিতে কিছুটা ওঠানামা থাকলেও বড় ধরনের বৃদ্ধি দেখা যায়নি।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: