শিরোনাম

South east bank ad

ক্যাশলেস প্রচারণার পরও নগদে লেনদেন বেশি

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

ক্যাশলেস প্রচারণার পরও নগদে লেনদেন বেশি

ক্যাশলেস সমাজ গঠনে নানা উদ্যোগ ও প্রচারণা চালানো হলেও দেশে এখনো লেনদেনের প্রধান মাধ্যম নগদ অর্থ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশের মোট লেনদেনের ৬৭ দশমিক ২ শতাংশই হয়েছে নগদে।
এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের তথ্য অনুযায়ী, ওই বছরে মোট লেনদেনের ৩২.৮ শতাংশ হয়েছে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে নগদে লেনদেন হয়েছিল ৭২ শতাংশ, আর বাকি লেনদেন হয়েছিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে। অর্থাৎ ধীরে ধীরে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালে দেশে মোট লেনদেন হয়েছে ৩১১ লাখ কোটি টাকা। এর মধ্যে নগদে লেনদেন হয়েছে ২০৯ লাখ কোটি টাকা এবং ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়েছে ১০২ লাখ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, আরটিজিএস, এনপিএসবি, বাংলা কিউআর, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে যে লেনদেন সম্পন্ন হয়, সেগুলোকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় ধরা হয়।

অন্যদিকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলন কিংবা জমা দেওয়া—অর্থাৎ যেখানে নগদ টাকার ব্যবহার রয়েছে—সেগুলোকে নন-ডিজিটাল বা নগদ লেনদেন হিসেবে ধরা হয়েছে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: