শিরোনাম

South east bank ad

বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি ও সিইও হলেন মো. ওবায়দুল হক

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি ও সিইও হলেন মো. ওবায়দুল হক

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. ওবায়দুল হক।

এ যোগদানের আগে তিনি জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য ও এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এছাড়া এনআরবিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী ওবায়দুল হক ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে অনার্সসহ বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে আগে তিনি ঢাকা কলেজ ও দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে যথাক্রমে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৯১ সালে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি (ব্যাংকিং ডিপ্লোমা) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে সেখানে পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ সময় বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করার পর সবশেষ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন। এছাড়া তিনি এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের প্রধান ও দ্বিতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: