বাণিজ্যিক ব্যাংক থেকে ৪১৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এ পর্যন্ত ৪ বিলিয়ন ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪ দশমিক ১৫ বিলিয়ন (৪১৫ কোটি) ডলার কিনেছে। সোমবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
এ নিয়ে ফেব্রুয়ারি মাসে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ার কারণে ডলার সরবরাহ বেশি রয়েছে। এজন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে।
২০২৬ সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩১৭ কোটি ডলার, যা এ যাবৎকালে তৃতীয় সর্বোচ্চ।
এটি ২০২৫ সালের একই মাসের চেয়ে ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। আগের বছর জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।


