শিরোনাম

South east bank ad

তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. কাজী এরতেজা হাসান

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক ভোরের পতা এবং দ্যা পিপলস টাইমস সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান।

রবিবার সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ড. কাজী এরতেজা হাসানের সঙ্গে সাউথ ওয়ের্স্টান মিডিয়া গ্রুপের ও দৈনিক ভোরের পাতার প্রধান উপদেষ্টা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে আলোচনা হয় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। বিশেষ করে করোনাকালীন সময়ে সংবাদপত্র অথবা গণমাধ্যমের প্রতি সরকারের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রশংসনীয় ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতিও উঠে আসে আলোচনাতে।

সৌজন্য সাক্ষাত শেষে ড. হাছান মাহমুদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রণীত ‘হস্ত লিখিত বাংলাদেশের প্রথম সংবিধান’ টি উপহার হিসাবে তুলে দেন ড. কাজী এরতেজা হাসান।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: