শিরোনাম

South east bank ad

জ্বালানি ও লজিস্টিকস নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন কেন্দ্র সিইএল

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

জ্বালানি ও লজিস্টিকস নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন কেন্দ্র সিইএল

বাংলাদেশের জ্বালানি ও লজিস্টিকস খাত নিয়ে গবেষণা, শিক্ষা, নীতি-আলোচনা ও দক্ষতা উন্নয়নে কাজ করতে সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস (সিইএল) গঠন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তার পাশাপাশি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য জ্বালানি ও লজিস্টিকস বিষয়ে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।

সিইএলের পরিচিতিপত্রে বলা হয়েছে, বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও নগরায়ণের সঙ্গে নির্ভরযোগ্য জ্বালানি, কার্যকর পণ্য পরিবহন, স্থিতিশীল সরবরাহব্যবস্থা এবং আঞ্চলিক যোগাযোগের চাহিদা বাড়ছে। এ বাস্তবতায় জ্বালানি ও লজিস্টিকস খাতের বিভিন্ন বিষয়ে গবেষণা ও নীতিগত সহায়তা দেওয়াকে গুরুত্ব দেবে কেন্দ্রটি।

জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি নিরাপত্তা, জ্বালানি বাজার ও অর্থায়ন, জ্বালানি দক্ষতা, জলবায়ু ও জ্বালানি ব্যবস্থাপনা এবং আঞ্চলিক জ্বালানিব্যবস্থা নিয়ে কাজ করবে সিইএল। লজিস্টিকসের ক্ষেত্রে সরবরাহব্যবস্থা, পণ্য পরিবহন, স্মার্ট, পরিবেশবান্ধব ও ডিজিটাল লজিস্টিকস, বাণিজ্য সহজীকরণ, অবকাঠামো এবং আঞ্চলিক যোগাযোগ গুরুত্ব পাবে।

জ্বালানি ও লজিস্টিকসের সংযোগস্থলও কেন্দ্রটির গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কার্বন নিঃসরণ কমানো, সবুজ বন্দর, স্মার্ট লজিস্টিকস হাব, বিকল্প জ্বালানি, ব্যাটারি সরবরাহব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং সরবরাহব্যবস্থার স্থিতিস্থাপকতা নিয়ে গবেষণার পরিকল্পনা রয়েছে।

গবেষণার পাশাপাশি একাডেমিক কোর্স, নির্বাহী শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও সনদ কর্মসূচিও পরিচালনা করবে সিইএল। মৌলিক, প্রায়োগিক ও নীতিনির্ভর গবেষণার পাশাপাশি বাজার সমীক্ষা, অর্থনৈতিক বিশ্লেষণ ও কারিগরি মূল্যায়ন করা হবে। একই সঙ্গে নীতি প্রণয়ন, কৌশলগত পরিকল্পনা, সম্ভাব্যতা যাচাই, বিনিয়োগ পরামর্শ, প্রকল্প মূল্যায়ন এবং কারিগরি ও আইনি সম্ভাব্যতা যাচাইয়ের মতো পরামর্শসেবাও দেয়ার পরিকল্পনা রয়েছে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: