শিরোনাম

South east bank ad

ঈদে ৭ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

 প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

ঈদে ৭ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সড়ক পথের চার দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে টানা সাত দিন সব প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশানের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের ১৯ মে স্বাক্ষরিত এক চিঠিতে একই তথ্য জানানো হয়েছে।

এদিকে সোমবার (২৫ মে) সকালে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৫ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত কোরবানির ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: