শিরোনাম

South east bank ad

হিলি স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

হিলি স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আরো গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। হিলি কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সভায় বন্দরের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে হিলি কাস্টমস হাউসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হিলি স্থলবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস সন্তোষ সরেন।

সভায় ই-সিস্টেম (ই-ইনভয়েস ও ই-ডকুমেন্টেশন) বাস্তবায়নের অগ্রগতি, ম্যানিফেস্ট সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ, পণ্য খালাস প্রক্রিয়া আরো সহজ ও দ্রুততর করা এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বন্দরের অন্যান্য অংশীজনরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন এবং কার্যক্রম আরো কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেন।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে হিলি স্থলবন্দরকে আরো কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: