শিরোনাম

South east bank ad

রূপালী ব্যাংক ও ভিসার মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রূপালী ব্যাংক ও ভিসার মধ্যে চুক্তি স্বাক্ষর

বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রূপালী ব্যাংক পিএলসি। এর লক্ষ্য হলো ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং রূপালী ব্যাংক ভিসা কার্ড ব্যবসার বিকাশ।

রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির স্বাক্ষরিত নথি বিনিময় করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং ভিসার নেপাল, ভুটান ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

এসময় কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ভিসার সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে রূপালী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা আরো সম্প্রসারিত হবে। এর ফলে ব্যাংকের গ্রাহকসংখ্যা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের জন্য আধুনিক ও সহজতর ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে দেশের ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ এবং ভিসার বিজনেস ডেভলপমেন্ট সাউথ এশিয়ার পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মইন উদ্দিন মাসুদ, মো. আবুল হাসান, সালামুন নেছা ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: