রূপালী ব্যাংকে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা
এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যাংকের যেকোনো শাখা থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই মাত্র ২ মিনিটে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যাংকের যেকোনো শাখা থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই মাত্র ২ মিনিটে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সেবার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
AKIJ Advertisement
রূপালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেকবিহীন টাকা উত্তোলনের জন্য গ্রাহককে সংশ্লিষ্ট শাখায় প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে রূপালী ই-ব্যাংক অ্যাপের মাধ্যমে ‘ক্যাশ বাই কিউআর’ ফিচার ব্যবহার করতে হবে। এরপর শাখার ক্যাশ কাউন্টারে উত্তোলনের পরিমাণ ও অ্যাপ্রুভাল কোড দিয়ে নগদ টাকা গ্রহণ করা যাবে।


